Mamata Banerjee: ‘বিগ বিগ টক্, বাংলার থেকে কিচ্ছু পাওয়ার নেই, তাই কিচ্ছু দেয়নি’ – Bengali News | Mamata Banerjee comment on Budget
দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় বাজেট নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই বাজেট, ‘একেবারেই ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি।’ এবারের বাজেটে দেশ জুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর মধ্যে একটি জুড়বে পশ্চিমবঙ্গের সঙ্গে। সঙ্গে ক্যানসার, ডায়াবেটিসের ওষুধ-সহ বেশ কিছু ওষুধের দাম কমা আর তিনটি করিডর। এই বাদে বাংলার জন্য আলাদা করে আর বিশেষ কিছু? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘একেবারেই বঞ্চিত বাংলা।’