Income Tax Return: ৩১ ডিসেম্বর নয়, আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কবে অবধি? - Bengali News | Big Announcement in Budget 2026, Now You Can File Income Tax Return till 31st March - 24 Ghanta Bangla News
Home

Income Tax Return: ৩১ ডিসেম্বর নয়, আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কবে অবধি? – Bengali News | Big Announcement in Budget 2026, Now You Can File Income Tax Return till 31st March

Spread the love

প্রতীকী চিত্র।Image Credit: Rajkumar/Mint via Getty Images

নয়া দিল্লি: বাজেটে বড় ঘোষণা। আয়করের স্ল্য়াবে কোনও বদল না এলেও, আয়কর জমা দেওয়া নিয়ে বড় আপডেট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ বাড়ানো হল। কবে পর্যন্ত আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন?

এ দিন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে আগামী ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে। নতুন আয়কর আইনে কর জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে। আয়করদাতাদের সুবিধার জন্য শাস্তির বিধানও সহজ করা হয়েছে।

একইসঙ্গে আয়কর জমা দেওয়ার নিয়মেও বিশেষ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এবার ৩১ ডিসেম্বর নয়, ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। ঘোষণায় তিনি বলেন, “আয়করের রিটার্ন জমা করার সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। এর জন্য ন্যূনতম ফি দিতে হবে।”

বলা হয়েছে, যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন-অডিট বিজনেস বা ট্রাস্ট ৩১ অগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *