Budget 2026 Live UPDATES: বায়ো ফার্মা গবেষণা কেন্দ্র, রেয়ার আর্থ করিডর তৈরির প্রস্তাব নির্মলার – Bengali News | Union Budget 2026 27 session live updates in parliament today budget announcements nirmala sitharaman speech latest news in Bengali
01 Feb 2026 11:17 AM (IST)
নির্মলার তিন ‘কর্তব্য’
- কাঠামোগত সংস্কারের গতি বজায় রাখা
- শক্তিশালী এবং স্থিতিশীল আর্থিক সেক্টর গঠন
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ
01 Feb 2026 11:15 AM (IST)
Budget 2026: রেয়ার আর্থ করিডর তৈরির প্রস্তাব
- বায়ো ফার্মা গবেষণার জন্য তিনটি প্রতিষ্ঠান তৈরি হবে।
- হাজারের বেশি ক্লিনিক্যাল ট্রায়াল সাইট তৈরি হবে।
- সেমি কনডাক্টর সেক্টরে নজর মোদী সরকারের। তৈরি হবে রিসার্চ ও ট্রেনিং সেন্টার।
- সেমিকন্ডাক্টরে ৪০,০০০ কোটি বরাদ্দ করার প্রস্তাব অর্থমন্ত্রীর।
- রেয়ার আর্থ করিডর তৈরির প্রস্তাব ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে।
- আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ১০ হাজার কোটি বরাদ্দ।
01 Feb 2026 11:09 AM (IST)
শুরুতেই কৃষক, তফশিলি, মহিলাদের কথা বললেন অর্থমন্ত্রী
- কৃষক, তফশিলি, দরিদ্র, মহিলাদের জন্য বাজেট পেশ করাই লক্ষ্য: অর্থমন্ত্রী।
- আত্মনির্ভরতাকে পাথেয় করে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি, শক্তি সুরক্ষা বাড়িয়েছি এবং বিদেশি আমদানিতে নির্ভরশীলতা কমিয়েছি: অর্থমন্ত্রী।
- আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারের আয় বৃদ্ধি করা: অর্থমন্ত্রী।
- জিএসটি থেকে শুরু করে লেবার কোড, শতাধিক সংস্কারের কাজ হয়েছে : অর্থমন্ত্রী।
01 Feb 2026 11:03 AM (IST)
বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী
লোকসভায় বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
01 Feb 2026 10:59 AM (IST)
কীসে কীসে জোর দেবে সরকার?
বাজেট পেশের আগে শোনা যাচ্ছে, এবারের বাজেটে সরকার গ্রামোন্নয়ন ও কৃষি ক্ষেত্রে বিশেষ জোর দিতে পারে।
01 Feb 2026 10:53 AM (IST)
বাজেট অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
কেন্দ্রীয় বাজেটে অনুমোদন দিল মন্ত্রিসভা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বাজেট পেশের আগে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
01 Feb 2026 09:13 AM (IST)
অর্থ মন্ত্রকে পৌঁছলেন নির্মলা সীতারমন
- কর্তব্য ভবনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পৌঁছলেন নির্মলা সীতারমন।
- সকাল ১০টা নাগাদ সংসদে যাবেন তিনি। ১০.১৫ মিনিটে রয়েছে বৈঠক।
- সকাল ১১টায় সংসদে পেশ হবে বাজেট।

01 Feb 2026 08:27 AM (IST)
Budget 2026: ভোটমুখী বাংলার জন্য কী থাকছেন অর্থমন্ত্রীর ঝুলিতে?
- সামনেই বাংলায় ভোট। বারবার রাজ্য থেকে ঘুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সকলের একটাই কথা, এবার শুধু সময়ের অপেক্ষা, বাংলায় বিজেপির সরকার হবেই। এবার বাজেট আবহে কী বাংলার জন্য বড় কোনও চমক থাকছে? ঘোষণা হতে পারে নতুন কোন কোন প্রকল্পের?
- বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বাজেটে কর্মসংস্থান, কৃষি, MSME ক্ষেত্রের উপর সবথেকে বেশি জোর দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। EV, AI এর উপরেও আলাদা করে জোর দেওয়া হতে পারে। বিস্তারিত পড়ুন- ‘পেট্রল-ডিজেলের দাম যেন না বাড়ে, চাকরি চাই’, বাজেটের আগে বলছে বাংলা

01 Feb 2026 07:08 AM (IST)
Union Budget 2026: কোন কোন ক্ষেত্রে সংস্কারের ইঙ্গিত?
- এবারের বাজেটে সর্বস্তরেই সংস্কারের গতি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় বৃদ্ধি এবং প্রতিরক্ষায় ‘মেক ইন ইন্ডিয়া’ বা স্বদেশি উৎপাদনে আরও জোর দেওয়া হতে পারে।
- রিয়েল এস্টেট সেক্টর সুদের হারে স্বস্তি, কর ছাড়ের নতুন ঘোষণার আশা রয়েছে। নতুন প্রকল্পের হাত ধরে কর্মসংস্থান ও চাহিদা, উভয়ই বাড়বে বলে মনে করা হচ্ছে।
01 Feb 2026 06:59 AM (IST)
Budget Announcement: প্রত্যাশা কোন কোন জায়গায়?
- বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ—সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা।
- বিগত কয়েক মাসে রেকর্ড মাত্রায় বেড়েছে সোনা-রুপোর দাম। বাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এবারের বাজেটে শুল্ক কমিয়ে সোনা ও রুপোর দাম কমানোর ঘোষণা করা হতে পারে।
- নতুন কর কাঠামো বা ‘নিউ ট্যাক্স রিজিমে’ স্ট্যানডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে।
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং নতুন অমৃত ভারত ও বন্দে ভারত ট্রেনের ঘোষণা আসার সম্ভাবনা প্রবল।
