Apollo Hospital: কৃত্রিম বুদ্ধিমত্তা হবে সর্বেসর্বা! হায়দরাবাদে তৈরি হবে 'ভবিষ্যতের হাসপাতাল', দিশা দেখাবে অ্য়াপোলো - Bengali News | Apollo hospitals commits to year round operations and announces hospital of the future at ihd 2026 - 24 Ghanta Bangla News
Home

Apollo Hospital: কৃত্রিম বুদ্ধিমত্তা হবে সর্বেসর্বা! হায়দরাবাদে তৈরি হবে ‘ভবিষ্যতের হাসপাতাল’, দিশা দেখাবে অ্য়াপোলো – Bengali News | Apollo hospitals commits to year round operations and announces hospital of the future at ihd 2026

Spread the love

অ্য়াপোলো হাসপাতালের সম্মেলনImage Credit: সংগৃহিত (Social Media)

নয়াদিল্লি: হায়দরাবাদে তৈরি হচ্ছে ‘ভবিষ্যতের হাসপাতাল’। সদ্য শেষ হওয়া অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনার হেল্থ ডায়ালগ ২০২৬ শীর্ষক অনুষ্ঠানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলল ভবিষ্য়তের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। যেখানে যোগ দিয়েছিল ৭৫টিরও বেশি প্রতিষ্ঠান। সঙ্গে ছিল ২৭ হাজার মানুষ। গবেষণা পত্র জমা পড়েছে ৩০০-এর অধিক। কিন্তু এই আয়োজনের কারণ কী? ঠিক কী কী প্রসঙ্গে আলোচনা হল সেখানে?

এদিন সংশ্লিষ্ট সম্মেলনে যোগ দিয়ে অ্যাপোলো হসপিটালস গ্রুপের চেয়ারম্যান তথা চিকিৎসক প্রতাপ সি রেড্ডি এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এবার থেকে অ্যাপোলো হাসপাতাল বছরে ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা খোলা থাকবে। রোগীদের স্বার্থে ছুটি এবং উৎসবের দিনেও দেওয়া হবে পরিষেবা। তাঁর কথায়, ‘মানুষ যখন অসুস্থ হয় তখন স্বাস্থ্য পরিষেবা থমকে থাকতে পারে না।’

তবে এই সম্মেলনের মূল আকর্ষণ ছিল ‘ভবিষ্যতের হাসপাতাল’। হায়দ্রাবাদে শীঘ্রই চালু হতে চলেছে ‘হসপিটাল অফ দ্য ফিউচার’। এদিন অ্যাপোলো হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর তথা চিকিৎসক সঙ্গীতা রেড্ডি বলেন, ‘এমন এক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা সাধারণ চিকিৎসা ব্যবস্থার থেকে একেবারেই ভিন্ন। যে চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা।’

তিনি আরও জানিয়েছেন, এই চিকিৎসা ব্যবস্থার আওতায় মাইক্রোসফ্টের সহায়তায় চিকিৎসক ও রোগীদের জন্য ‘কোপাইলট’ সিস্টেম, প্রিভেন্টিভ হেলথ এআই প্ল্যাটফর্ম এবং ‘অ্যাপোলো ২৪/৭’ ডিজিটাল মাধ্যমকে আরও শক্তিশালী করা হবে। এছাড়া ৫জি প্রযুক্তিতে যুক্ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পথেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান নিশ্চিত করার পরিকল্পনাও করা হয়েছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু নামী চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। যোগ দিয়েছিলেন তেলেঙ্গনার সাংসদ সদস্য কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। তিনি বলেন, ‘ভারত সরকারের কাছে কৃষি ও শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিসরেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *