West Bengal Weather: কাশ্মীরের 'কাঁটা'-তে জানুয়ারিতেই 'শীতঘুমে' চলে গেল বাংলার শীত? - Bengali News | West Bengal Weather Update Today: Kashmir's Western Disturbance Causing Winter Spill Break in West Bengal, Know Latest Weather Update for Kolkata & West Bengal - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather: কাশ্মীরের ‘কাঁটা’-তে জানুয়ারিতেই ‘শীতঘুমে’ চলে গেল বাংলার শীত? – Bengali News | West Bengal Weather Update Today: Kashmir’s Western Disturbance Causing Winter Spill Break in West Bengal, Know Latest Weather Update for Kolkata & West Bengal

Spread the love

কলকাতা: জানুয়ারির শুরুতে হাড় কাঁপিয়েছে শীত (Winter)। মাসের শেষ হতে হতেই উধাও সেই শীত। সকাল অল্পবিস্তর ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় ১৭ ডিগ্রিতে পৌঁছে গেল তাপমাত্রা। তবে কি জানুয়ারিতেই খেলা শেষ শীতের?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতঘুমে চলে গিয়েছে শীত। আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ একটা পরিবর্তন হবে না। উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ, শুক্রবার। আগামী তিনদিনে আরও দুটি ঝঞ্ঝার প্রভাব বোঝা যাবে কাশ্মীরে। এই ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-হিমাচলে আরও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্ব বিহারের উপরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাবে বাংলায় বাড়ছে তাপমাত্রার পারদ।

কলকাতার আবহাওয়া- 

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। ৫৫ দিন পর ১৭ ডিগ্রির ঘরে পৌঁছল কলকাতার পারদ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা  রয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। ১৩-১৪ ডিগ্রির ঘরে রয়েছে বাঁকুড়া-বীরভূমের তাপমাত্রা। আগামী ৫-৬ দিনে তাপমাত্রায় বড়সড় বদল নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

কলকাতার মতোই দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর থাকবে। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্র ১৩-১৪ ডিগ্রির ঘরেই থাকবে। দিনের বেলা খুব একটা শীতের আমেজ বোঝা না গেলেও, সকাল ও সন্ধ্যায় শীত হালকা হলেও টের পাওয়া যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে কুয়াশাঘন আবহাওয়া। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মূলত আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *