Maharashtra Plane Crash: বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার: পিটিআই – Bengali News | Maharashtra Deputy Chief Minister Ajit Pawar died in a plane crash, says PTI
মুম্বই: মুম্বই থেকে বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমান অবতরণের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাইলটের সঙ্গে এটিসির। তারপরই এই দুর্ঘটনা। মহারাষ্ট্র পুলিশ প্রশাসনের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে। বারামতিতে ব্যক্তিগত এবং প্রশাসনিক কাজ ছিল অজিত পাওয়ারের। আজ বিকেলে এখান থেকেই মুম্বই ফেরার কথা ছিল তাঁর। খবর তাঁর দলের সূত্রে। শুরুতে খবর মিলছিল গুরুতর জখম হয়েছেন তিনি। এখন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃত্যু হয়েছে তাঁর। তিনি সহ চারজনের মৃত্যু হয়েছে। তবে মহারাষ্ট্র সরকারের তরফে অফিসিয়াল কিছু জানানো হয়নি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।