Mamata-Akhilesh: ‘SIR আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য…’, মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল অখিলেশের – Bengali News | Akhilesh Yadav praises Mamata Banerjee at Nabanna visit, talks against SIR in Bengal
কলকাতা: ভোটের আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মমতার পাশে দাঁড়িয়ে তাঁর সাহসিকতার প্রশংসা করলেন অখিলেশ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র, যিনি বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলার জন্যই যে এসআইআর হচ্ছে, এমনটাই দাবি করলেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন করার কথাও বলেছেন অখিলেশ।
পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এই বিশেষ নিবিড় পরিমার্জন চলছে উত্তর প্রদেশেও। কিন্তু উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনে করছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই এসআইআর প্রক্রিয়া আনা হয়েছে।
সবিস্তারে আসছে…