Amartya Sen: ‘বড্ড তাড়াহুড়ো হচ্ছে…’, SIR নিয়ে কেন ক্ষোভ প্রকাশ করলেন অমর্ত্য সেন? – Bengali News | Amartya Sen Shows Displeasure over SIR Process in West Bengal
রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। বর্তমানে হিয়ারিং চলছে। সেই শুনানিতে ডাক পড়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। বয়সের ফারাক নিয়েই তাঁকে ডাকা হয়েছিল। গোটা অভিজ্ঞতার পর অমর্ত্য সেন বললেন, “হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভোটার তালিকার সংশোধন গণতান্ত্রিকভাবে খুব ভাল সিদ্ধান্ত। কিন্তু বাংলায় তা চলছে না। সেখানে এসআইআর প্রক্রিয়া নিয়ে বড্ড তাড়াহুড়ো করা হচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে নিজেদের ভোটাধিকার প্রমাণের জন্য সংশ্লিষ্ট ভোটাররা যথাযথ সময় পাচ্ছেন না। যা গণতান্ত্রিক অধিকারকে লঙ্ঘন করতে পারে।”