West Bengal News Today Live: নন্দীগ্রামে শুভেন্দুর সভার আগে তৃণমূলের সব পোস্টার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news
ভোটের যত পারদ চড়ছে, ততই বাংলায় রাজনৈতিক নেতারা দৌড়চ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় জনসংযোগে নেমে পড়েছেন, তেমনই বাদ নেই বিজেপি। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থেকে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সকলেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। দিচ্ছেন গরম গরম ডায়লগ। এই আবহের মধ্যে আবার বাংলার পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্য়ুর খবর প্রকাশ্যে। নজর থাকবে সেই দিকে