Tamralipta express: ইঞ্জিনের সামনে গেঁথে রয়েছে মহিলার দেহ, সেই অবস্থাতেই দিঘার দিকে ছুটল তাম্প্রলিপ্ত এক্সপ্রেস - Bengali News | The woman's body was stuck in front of the engine, and the tamralipta express train headed towards Digha - 24 Ghanta Bangla News
Home

Tamralipta express: ইঞ্জিনের সামনে গেঁথে রয়েছে মহিলার দেহ, সেই অবস্থাতেই দিঘার দিকে ছুটল তাম্প্রলিপ্ত এক্সপ্রেস – Bengali News | The woman’s body was stuck in front of the engine, and the tamralipta express train headed towards Digha

Spread the love

তাম্প্রলিপ্ত এক্সপ্রেসImage Credit: Tv9 Bangla

পূর্ব মেদিনীপুর: হাড়হিম ঘটনা ঘটল তাম্রলিপ্ত এক্সপ্রেসে (Tamralipta Express)। চলন্ত ট্রেনের ইঞ্জিনে আটকে রয়েছে এক মহিলার ছিন্নভিন্ন দেহ। সেই অবস্থাতেই দিঘা অভিমুখে ছুটে চলল ১২৮৫৭ আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস। যা দেখে কার্যত শিউরে উঠলেন সকলে।

হাড়হিম ঘটনাটি বুধবার সকাল পৌনে দশটা নাগাদ। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া ও নাচিন্দা স্টেশনের মাঝামাঝি ৩৮ নম্বর এল/সি গেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দেন এক প্রৌঢ়া। দেহটি ইঞ্জিনের সামনে গেঁথে যাওয়া অবস্থাতেই ট্রেনটি কাঁথি স্টেশনে অদূরে এসে পৌঁছয়। সেই দৃশ্য দেখে রীতমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দিঘা জিআরপি থানা সূত্রে খবর,নিহতের নাম ছবিরানি বেরা (৬০)। তিনি খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া অঞ্চলের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,মহিলা আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে জানা গিছে,বছর দেড়েক আগে বড় ছেলের দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও দু’বার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *