Asansol-Train: আসানসোল ডিভিশনে ভয়ঙ্কর ঘটন, প্রবল গতিতে ট্রেন এসে সোজা ধাক্কা মারল ট্রাকে, মুহূর্তে ছিটকে পড়ল সব – Bengali News | Train collides with a truck in Asansol at a rail gate on Thurdsay
আসানসোল: প্রবল গতিতে ছুটে আসছে ট্রেন। রেলগেটের কাছে দাঁড়িয়ে ট্রাক সহ একাধিক গাড়ি। প্রবল ভিড়। এরই মধ্যে বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ট্রেন সজোরে ধাক্কা মারে ট্রাকটির গায়ে। পাশে ছিল ছোট গাড়ি ও একাধিক বাইক। ট্রাকের পাশাপাশি ওই ঘটনায় ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আসানসোল রেলওয়ে ডিভিশনের অন্তর্গত ঝাড়খন্ডের জসিডিহ ও মধুপুরের মাঝে রেলগেটে এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে।
আসানসোল ডিভিশনের রোহিণী-নাওয়াডিহি রেলগেটে দুর্ঘটনা ঘটে। ১৩৫১০ গোন্ডা-আসানসোল এক্সপ্রেস এদিন একটি চাল বোঝাই ট্রাককে ধাক্কা মারে। এই ঘটনায় ট্রাকটি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই ট্রেনের ইঞ্জিনটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ডাউন এবং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে এদিন সকাল ১০টা নাগাদ। তবে সকাল ১১টা নাগাদ আপ লাইনটি চালু করা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় ওই রেলগেটে প্রচুর ভিড় ছিল। সেই সময় চাল বোঝাই ট্রাকটি রেললাইন পারাপার হচ্ছিল।
সবিস্তারে আসছে…