কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ - Bengali News | Till now 36 people arrested in Beldanga chaos case - 24 Ghanta Bangla News
Home

কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ – Bengali News | Till now 36 people arrested in Beldanga chaos case

Spread the love

ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। শনিবারও অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল এলাকায়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। রেল অবরোধ করেন। পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বাড়ে। এমনকি, বেলডাঙায় অগ্নিগর্ভ পরিস্থিতির জল গড়ায় কলকাতা হাইকোর্টেও। বেলডাঙায় অশান্তিকাণ্ডে এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। CCTV ও ফেসবুকের ভিডিয়ো দেখে ৫ জনকে চিহ্নিত করে পুলিশ। বেলডাঙাকাণ্ডে ধৃতদের ছবি প্রকাশ করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *