SIR-এ ‘বড় জয়’ তৃণমূলের, শুনানিতে থাকতে পারবেন BLA, করতে পারবেন সওয়ালও – Bengali News | Supreme Court order on SIR hearing, BLAs can be present at hearing
নয়া দিল্লি: বিএলএ-দের শুনানি কেন্দ্রে থাকতে দিতে হবে, এমন দাবি শুরু থেকেই জানিয়ে এসেছে তৃণমূল। আজ, সোমবার সেই দাবিতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, এবার থেকে বিএলএ-রা থাকতে পারবেন হিয়ারিং-এ। শুধু তাই নয়, ভোটারের হয়ে সওয়ালও করতে পারবেন।
শীর্ষ আদালতে মান্য়তা পেল তৃণমূল কংগ্রেসের দাবি। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন ও ডেরেক ও ব্রায়েন। আজ সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেখানেই তৃণমূলের একাধিক দাবি এদিন মান্যতা পেয়েছে। দু’সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে সব ভোটাররা শুনানিতে ডাক পাচ্ছেন, তাঁরা তাঁদের পক্ষ থেকে শুনানিতে সওয়াল করার জন্য কারও সাহায্য নিতে পারেন। আত্মীয়, বন্ধু, প্রতিবেশীদের, এমনকী বিএলএ-দেরও সাহায্য নিতে পারেন বলে নির্দেশে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বাক্ষর অথবা টিপসই (thumb mark) দিয়ে চিঠি সহ অথরাইজেশন করতে হবে।
সবিস্তারে আসছে…