Aadhaar Card Update: ফোনে আসবে না কোনও OTP, আপনার Aadhaar Card-এ এই কাজ করেছেন তো? - Bengali News | Aadhaar Card Update: Is Your Mobile Number & Email Id Linked to Aadhaar Card? Else Many Services will be Affected, Know How to Link - 24 Ghanta Bangla News
Home

Aadhaar Card Update: ফোনে আসবে না কোনও OTP, আপনার Aadhaar Card-এ এই কাজ করেছেন তো? – Bengali News | Aadhaar Card Update: Is Your Mobile Number & Email Id Linked to Aadhaar Card? Else Many Services will be Affected, Know How to Link

Spread the love

ফাইল চিত্র।Image Credit: Priyanka Parashar/Mint via Getty Images

নয়া দিল্লি: ১২ ডিজিটের একটা নম্বর। সমস্ত দরকারি কাজেই এই নম্বর লাগে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই আধার নম্বর আবশ্যক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে প্য়ান কার্ড তৈরি, পিপিএফ অ্যাকাউন্ট, ইন্সুরেন্স পলিসি, সরকারি সুবিধা- সব জায়গাতেই আধার কার্ড দরকার। বর্তমানে অনেক ক্ষেত্রেই আধার ভেরিফিকেশন করা হয় এবং তাতে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নম্বরে ওটিপি আসে। আপনি কী করে জানবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর ও ইমেইল আইডি লিঙ্ক করা আছে কি না? যদি  লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনার ফোন নম্বরে ওটিপি আসবে না।

আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) তাদের মাইআধার পোর্টালে একাধিক অনলাইন সার্ভিস যোগ করেছে। এখানে এবার থেকে আপনি শুধু নিজের ঠিকানাই আপডেট করতে পারবেন, তাই নয়,পাশাপাশি আপনার আধার কার্ড বৈধ আছে কি না, মোবাইল নম্বর ও ইমেইল আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না, তা জানা যাবে।

যদি আপনি জানতে চান যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা ইমেইল আইডি লিঙ্ক রয়েছে কি না, তাহলে-

  • প্রথমে ইউআইডিএআই (UIDAI website) ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যেতে হবে।
  • ওয়েবসাইট খুললে, সেখানেই দেখতে পাবেন ‘ভেরিফাই ইমেইল/মোবাইল নম্বর’ অপশন।
  • মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য প্রথমে ১২ ডিজিটের আধার নম্বর বসান। এরপর যে মোবাইল নম্বর ভেরিফাই করতে চান, সেটি বসান। ক্যাপচা কোড বসিয়ে ‘প্রসিড’ অপশনে ক্লিক করুন।
  • এবার মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই নম্বর দিলেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
  • একইভাবে ইমেইল আইডি ভেরিফাই করতে গেলে, আধার নম্বর ও ইমেইল আইডি বসান। ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই ইমেইল আইডি লিঙ্ক হয়ে যাবে।
  • মাইআধার পোর্টাল থেকে আপনি চাইলে আধার কার্ডও ডাউনলোড করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *