Pratik Jain: গ্রেফতার হয়ে যেতে পারেন প্রতীক জৈন? কী বলল সুপ্রিম কোর্ট - Bengali News | Partik Jain can be arrested or not, what supreme court says - 24 Ghanta Bangla News
Home

Pratik Jain: গ্রেফতার হয়ে যেতে পারেন প্রতীক জৈন? কী বলল সুপ্রিম কোর্ট – Bengali News | Partik Jain can be arrested or not, what supreme court says

Spread the love

নয়া দিল্লি: বৃহস্পতিবার সব মহলের নজর ছিল সুপ্রিম-শুনানির দিকে। যে মামলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পার্টি’ করা হয়েছে, সেই মামলায় এদিন সকাল থেকে চলল দীর্ঘ সওয়াল-জবাব। সওয়াল করলেন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, তুষার মেহতার মতো বর্ষীয়ান আইনজীবীরা। শুনানি শেষে দেওয়া নির্দেশ অনুযায়ী, সব পক্ষকে হলফনামা দিতে হবে। সেই সঙ্গে ইডি আধিকারিকদের রক্ষাকবচও দিয়েছে শীর্ষ আদালত। এরপরই আসে প্রতীক জৈনের প্রশ্ন।

মামলাটির সূত্রপাত হয় প্রতীক জৈনের বাড়িতে চালানো তল্লাশি থেকে। প্রতীক জৈনের সংস্থা আইপ্যাকের অফিসেও তল্লাশি চালানো হয় ওই একইদিনে। দু জায়গাতেই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু ফাইল বের করে নিয়ে চলে যান তিনি। ঘটনার পর ইডি-র অফিসারদের বিরুদ্ধে থানায় এফআইআর করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এফআইআর থেকে এদিন ইডি আধিকারিকদের রক্ষাকবচ দেওয়া হয়েছে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *