I-PAC: 'আদালত কি যন্তরমন্তরে পরিণত হয়েছে?', I-PAC মামলার শুনানির মাঝেই হঠাৎ কেন বললেন বিচারপতি? - Bengali News | ED demands suspension of Rajib Kumar in Supreme Court hearing of IPAC case - 24 Ghanta Bangla News
Home

I-PAC: ‘আদালত কি যন্তরমন্তরে পরিণত হয়েছে?’, I-PAC মামলার শুনানির মাঝেই হঠাৎ কেন বললেন বিচারপতি? – Bengali News | ED demands suspension of Rajib Kumar in Supreme Court hearing of IPAC case

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: I-PAC এর ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শুরু। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ। কেবল মুখ্যমন্ত্রী নয়, সিপি, ডিজি-র বিরুদ্ধেও একই অভিযোগ। সওয়াল জবাবের শুরুতেই ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, যখনই তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এ ক্ষেত্রে আগের একাধিক ঘটনা উল্লেখ করে ইডি। শুরুতেই সলিসেটর জেনারেল তুষার মেহেতা একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিজি রাজীব কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সওয়াল করেন, যাঁরা সেদিন উপস্থিত ছিলেন। তুষার মেহেতার বক্তব্য, একজন উচ্চপদস্থ  পুলিশ আধিকারিক কীভাবে উর্দি পরে সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তল্লাশির মাঝে ঢুকেছিলেন? ফাইল যখন খতিয়ে দেখছিল ইডি, তিনি কীভাবে সেটা সেখান থেকে নিয়ে আসেন?

স্থানীয় থানায় প্রথমে ইডি গিয়েছিল, সেখান থেকে অনুমতি নিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। তারপরও তল্লাশির মাঝে কেন সেখানে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত হয়? সলিসেটর তুষার মেহেতার বক্তব্য, রাজীব কুমার-সহ ওই সমস্ত পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হোক। গত শুক্রবার হাইকোর্টে মামলা চলাকালীন এজলাসে হট্টগোলের প্রসঙ্গও এদিন সুপ্রিম কোর্টে উল্লেখ করেন তুষার মেহেতা। ইডির বক্তব্য, মুখ্যমন্ত্রী সেদিন পাঁচশো লোককে নিয়ে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *