Abhishek-Suvendu: ‘কেশাগ্রও স্পর্শ করতে পারবে না’, সেবাশ্রয় নিয়ে চ্যালেঞ্জ খোলা অভিষেকের, কী বলছেন শুভেন্দু? - Bengali News | Abhishek has thrown down a challenge regarding the Sevashray camp; what is Suvendu Adhikari saying - 24 Ghanta Bangla News
Home

Abhishek-Suvendu: ‘কেশাগ্রও স্পর্শ করতে পারবে না’, সেবাশ্রয় নিয়ে চ্যালেঞ্জ খোলা অভিষেকের, কী বলছেন শুভেন্দু? – Bengali News | Abhishek has thrown down a challenge regarding the Sevashray camp; what is Suvendu Adhikari saying

Spread the love

কী বলছেন অভিষেক? কী বলছেন শুভেন্দু? Image Credit: TV 9 Bangla

নন্দীগ্রাম: নন্দীগ্রামে সেবাশ্রয়। মাঠে নামলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোপের পর তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বুড়ো আঙুল দেখিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “বুক ঠুকে এই নন্দীগ্রামের বুকে প্রতি বছর ১৭টা করে ক্যাম্প করে যাব। আমার বিরুদ্ধে সমস্যা থাকলে মামলা করুন। আপনার ইডি সিবিআই তো ৬ বছর ধরে আমার পিছনে লেগে আছ, কিন্তু কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। শুভেন্দু অধিকারী আর তাঁর পরিবারের লোকেরা সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে।” 

তবে চুপ করে নেই শুভেন্দুও। পাল্টা দিয়েছেন তিনিও। খোঁচা দিয়ে বলেন, “আমি খুব খুশি। প্যারাসিটেমল আর ওয়ারেশের প্যাকেট বিতরণের জন্য তাঁরা বিরোধী দলনেতার কেন্দ্রকেই বেছে নিয়েছে। এই কর্মসূচিতে নন্দীগ্রামের ৪১ শহীদ পরিবারের মধ্যে ৩৫টি পরিবার উপস্থিত ছিল না।” এরপরই একেবারে কাগজ দেখিয়ে বলেন, “পয়সা জমা দিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের মেদিনীপুর-হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল। নন্দীগ্রামের মানুষ ওদেরপ্রত্যাখ্য়ান করেছে কারণ শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো সাড়া বছর ধরে হয়।” 

প্রসঙ্গত, ২০২৫ সালে ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা হয়েছিল অভিষেকের হাত ধরে। সেবার সেবাশ্রয় চলেছিল ৭৫ দিন। কিন্তু তা বারবারই সীমাবদ্ধ ছিল অভিষেকের সংসদ এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারেই। আবার ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে এবার চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। শুরুতে জানা গিয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতেই ক্যাম্প হবে। এরইমধ্যে নন্দীগ্রামে সেবাশ্রয় মডেল ক্যাম্প করার ঘোষণা করেন অভিষেক নিজেই। ভোটের মুখে এ ঘোষণায় হাইভোল্টেজ নন্দীগ্রামের রাজনৈতিক মহলেও তা নিয়ে জোরদার চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *