Suvendu Adhikari-Mamata Banerjee: আদালতে দেখা হবে, মুখ্যমন্ত্রীকে হুমকি শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari-Mamata Banerjee: আদালতে দেখা হবে, মুখ্যমন্ত্রীকে হুমকি শুভেন্দুর

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির নোটিস পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির উত্তর মেলেনি। এবার তা নিয়ে পোস্ট করলেন শুভেন্দু। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমি যে মানহানির আইনি নোটিস পাঠিয়েছিলাম, তার জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেই সময়ের মধ্যে তিনি কোনও উত্তর দিতে ব্যর্থ হয়েছেন, যা থেকেই স্পষ্ট তিনি চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় রয়েছেন। নিজের আচরণের মাধ্যমেই মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে, তথাকথিত কয়লা কেলেঙ্কারিতে আমার জড়িত থাকার যে অভিযোগ তিনি তুলেছিলেন, তা সম্পূর্ণই তাঁর কল্পনাপ্রসূত ও বিকৃত মানসিকতার ফল।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *