এই উপসর্গ বুঝলেই হাসপাতালে চলে যেতে হবে – Bengali News | Know the symptoms of Nipah Virus, when to go to hospital
এই ভাইরাস শরীরে প্রবেশ করার ৪ থেকে ১৪ দিন পর উপসর্গগুলো দেখা দিতে শুরু করে। যেহেতু এই রোগের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায় বলে জানাচ্ছেন চিকিৎসক। চিকিৎসকের বক্তব্য, গ্রামাঞ্চলে এই রোগের বিষয়ে অনেকেই জানেন না, সতর্কতাও নেই কোনও। তাই টিম পাঠিয়ে সেখানে সতর্ক করা উচিত বলে মনে করেন তিনি।
মূলত বাদুড় থেকেই ছড়ায় এই রোগ। বাংলায় যে দুজন আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে কীভাবে এই ভাইরাস প্রবেশ করল, তা স্পষ্ট নয়। বারাসতে কর্মরত ওই দুই স্বাস্থ্যকর্মীর একজনের বাড়ি নদিয়ায়, অপরজনের বাড়ি বর্ধমানে। তিন জেলাতেই তাই বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়ছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।