Bangladesh: আবার বাংলাদেশে খুন হিন্দু যুবক! অটোরিকশা নিয়ে পালাল দুষ্কৃতীরা - Bengali News | Bangladesh hindu man Samir Das murder - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: আবার বাংলাদেশে খুন হিন্দু যুবক! অটোরিকশা নিয়ে পালাল দুষ্কৃতীরা – Bengali News | Bangladesh hindu man Samir Das murder

Spread the love

ঢাকা: বাংলাদেশে একের পর এক হিন্দু-খুনের ঘটনা। দীপু দাসের খুনের ঘটনা ও নৃশংসতার দৃশ্য সামনে এসেছিল আগেই। তারপর থেকে একাধিক হিন্দু যুবকের মৃত্যুর খবর মিলেছে। এবার মৃত্যু হল সমীর দাস নামে এক যুবকের। পেশায় অটো চালক সমীর দাসকে খুন করে তাঁর অটো দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।

বাংলাদেশের ফেনির দাগনভূঞায় ওই অটোচালককে খুন করে তাঁর অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২৮ বছরের ওই যুবক দাগনভূঞা উপজেলার রামানন্দপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা কার্তিক কুমার দাস ও মা রিনা রানি দাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সংখ্যালঘু যুবক সমীর কুমার দাসকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হোক। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

কয়েকদিন আগে এক হিন্দু যুবক জয় মহাপাত্রকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ ওঠে। গত বছরের শেষে ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুনের পর নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। সেই হিংসার আবহেই প্রথমে হিন্দু যুবক দীপু দাসকে মারধর করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। তারপর থেকে একে একাধিক হিন্দু যুবকের মৃত্যুর খবর সামনে আসে। এই নিয়ে মোট ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *