Mamata on SIR: ‘বলে দেওয়া হচ্ছে Not Found’, একগুচ্ছ অভিযোগ নিয়ে পঞ্চম চিঠি মমতার – Bengali News | Mamata Banerjee sends 5th letter to CEC Gyanesh Kumar amid SIR
কলকাতা: ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন। ফের একবার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মমতা। সঙ্গে একগুচ্ছ সমস্যার কথা জানিয়েছেন।
গত শনিবার জ্ঞানেশ কুমারের উদ্দেশে চতুর্থ চিঠিটি দিয়েছিলেন মমতা। তিন পাতার চিঠিতে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন তিনি। অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি, দেব-কে কেন হিয়ারিংয়ের নোটিস পাঠানো হল? ৭৭ জনের মৃত্যুর দায় কে নেবে? এই সব প্রশ্ন তোলেন তিনি। আর এবার মমতার দাবি, যোগ্যতা প্রমাণে ভোটাররা যথাযথ নথি দিলেও তা গ্রহণ করা হচ্ছে না।
সবিস্তারে আসছে…