কী শুনেছিলেন সেদিন? প্রতীক জৈনের প্রতিবেশীদের প্রশ্ন পুলিশের – Bengali News | Police Summoned Neighbours of Pratik Jain to question About ED Raid
গত বৃহস্পতিবার, ৮ জানুয়ারি আই-প্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে হাজির হয় ইডি। সকাল ৬টা থেকে তল্লাশি শুরু হয়। ইডি অভিযানের খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান প্রতীক জৈনের বাড়িতে। কিছুক্ষণ পর বেরিয়ে আসেন একটি সবুজ ফাইল নিয়ে। ইতিমধ্যেই তুমুল তরজা শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রীর হাতে থাকা ওই সবুজ ফাইলে কী রয়েছে। প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির তদন্তে আবাসনের বাসিন্দাদের তলব করল পুলিশ। লাউডন স্ট্রিটে প্রতীকের আবাসনের বাসিন্দা ছাড়াও প্রতিবেশীদের নোটিস পাঠানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ইডি তল্লাশিতে যাওয়ার পর থেকে আবাসনের বাসিন্দারা কী শুনেছিলেন, তল্লাশিতে আসার পর থেকে অফিসারদের গতিবিধি কী ছিল, সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে তলব করা হয়েছে। প্রতিবেশীদের কাছ থেকেও ঘটনার বিবরণ চায় পুলিশ।