Suvendu Adhikari: শুভেন্দুর গাড়িতে ‘হামলা’-র ঘটনায় রিপোর্ট চাইল শাহের মন্ত্রক, জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির – Bengali News | Union Home ministry seeks report on allegedly attack on Suvendu Adhikari’s car
চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগImage Credit: TV9 Bangla
চন্দ্রকোনা ও কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। সেই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা বাড়ছে। ঘটনার রেশ পৌঁছে গেল দিল্লিতে। শুভেন্দুর গাড়িতে ‘হামলা’-র ঘটনায় রিপোর্ট চাইল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিধানসভার বিরোধী দলনেতার অফিসের কাছ থেকে রিপোর্ট চেয়েছে শাহের মন্ত্রক। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ভিডিয়ো ফুটেজ পাঠাচ্ছে বিরোধী দলনেতার অফিস। এদিকে, শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে একাধিক জেলায় বিক্ষোভে নেমেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি পাশ করার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তা উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, শুভেন্দুর গাড়ি আসতেই হামলা চালানো হয়। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, ১২-১৫ জন গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশের মদতেই এই হামলা হয়েছে বলে তাঁর অভিযোগ। হামলাকারীদের সঙ্গে পেট্রল-ডিজেল ছিল বলেও তিনি দাবি করেন।
ঘটনার পর সোজা চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছে যান শুভেন্দু। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। আইসির রুমে মেঝেতে বসে পড়েন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেফতার করা হবে, ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন থেকে হারিয়েছেন, সেদিন থেকেই শুভেন্দু অধিকারীর উপর হামলা হচ্ছে।” পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “শুভেন্দুর গাড়িতে হামলা হয়নি। জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন।”
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল সমং