সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ মুসা – Bengali News | Musa, close to Sheikh Shahjahan, arrested in Sandeshkhali
ন্যাজাটে পুলিশের উপর হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত মোসা মোল্লা। গ্রেফতার বেড়ে দাঁড়াল ১৩। গত শুক্রবার রাতে সন্দেশখালীর ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সংলগ হুলো পাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মোসা মল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে মোসা মোল্লা ও তাঁর দলবলের বিরুদ্ধে। আক্রান্ত হয় চার পুলিশ কর্মী ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি। সেই ঘটনায় শনিবার গ্রেফতার হয় ৯জন । গতকাল গ্রেফতার হয় ৩ জন । আজ মূল অভিযুক্ত মোসা মোল্লা গ্রেফতার হল।