তৃণমূলের SIR মামলা সুপ্রিম কোর্ট কবে শুনবে? – Bengali News | Supreme Court will hear SIR case filed by TMC MP Dola Sen
মুখ্যমন্ত্রীর যা বলেছিলেন, সেভাবেই এবার মামলা হল সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। এসআইআর নিয়ে আগেও একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি এখনও চলছে। তার মধ্যেই আরও একটি মামলা। এটি পৃথকভাবে শোনা হবে নাকি অন্য মামলাগুলির সঙ্গে শোনা হবে, তা এদিন স্পষ্ট হয়ে যাবে। সোমবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব।’