Mamata in Gangasagar: এই ক’দিন আগে এসেছিলেন, মিথ্যা কথা বলে গেলেন, আমি ক্ষমা করে দিলাম: মমতা – Bengali News | CM Mamata Banerjee visit gangasagar south 24 pargana
জন্মদিনের দিন গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী।মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। তার শিলান্যাস করেন তিনি। আজ মমতা কী কী বলেন সবটা এক নজরে…
সর্বশেষ তথ্য উপরে
- মমতা বন্দ্যোপাধ্যায়: ওরা নাকি ধর্ম মানে। সেই ধর্মের না আছে ধ আর না আছে র্ম। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ধর্ম মানে ধারণ। আর যাঁরা উন্নয়নের পাঁচালীকে নিয়ে চাঁচালি করছেন, কোনও যায় আসেন না। কোনও দিন পাঁচালী ?জয়-জয় দেবী। বেদ-বেদান্ত পড়েছে?
- মমতা বন্দ্যোপাধ্যায়: এটা হল উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে আমাদের ব্যাঙ্গ করে ব্যাঙ্গমার গল্প বলছেন। আমরা বলি বিজেপির ব্যাঙ্গমার গল্প বলুন। আপনারা কী করেছেন ? ঘেচু , লবডঙ্কা, আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন। খালি ঘ্যাচাং ফু করছেন। ক্ষমতা থাকলে এর ইংরেজি বের করুন। এগুলো বাংলা কথা।
- মমতা বন্দ্যোপাধ্যায়: গত বছর ঝড়ে-জলে বিপ্ন্ন হয়েছিল কপিলমুনির আশ্রম। কুপিলমুনি অর্ধেক জলে ডুবে গিয়েছিল। আজ মাত্র ২ লাখ ২৬ হাজার মানুষ পরিষেবা পেলেন। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ -৭০/৮০ শতাংশ কাজ হয়ে গেছে।
- মমতা বন্দ্যোপাধ্যায়: এখানে আরও ২০টি টুরিজম কটেজ তৈরি হল। নাম দিলাম গঙ্গান্ন। কেমন নাম? নবান্ন, সৌজন্য, সম্পন্ন, শুভন্ন্য, ঐকন্য, সুরান্ন, আপন্য, অরণ্য, গঙ্গান্ন সব মিলিয়ে দেওয়া। নবান্নর একটা গঙ্গান্ন থাকবে না?
- মমতা বন্দ্যোপাধ্যায়: এই ক’দিন আগে এসেছিলেন। মিথ্যা কথা বলে গেলেন। আমি ক্ষমা করে দিলাম। স্বৈরাচারী, মিথ্যাচার করা ওদের কাজ। মিথ্যাবাদী লগ্নে জন্মগ্রহণ করেন তাঁদের সত্যবাদী বলা যায় না। আমরা কারও খারাপ চাই না। আগে বলতাম লোডসেডিংয়ের সরকার আর নেই দরকার। এখন বিদ্যুৎ পৌঁছে গেছে সাগরদ্বীপের মতো জায়গায়।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল খুব খারাপ। কিন্তু ২০১১ সালের পর থেকে এই গঙ্গাসাগরের জন্য প্রচুর উন্নয়ন করা হয়েছে । প্রতি বছর মন্ত্রীরা এই মেলার সময় দেখভাল করেন।
- মমতা বন্দ্যোপাধ্যায়: সুন্দরবন বিপজ্জনক অঞ্চল। নবকুমার পথ হারান এখানে। এই সেতুর ফলে এখানকার স্থানীয় মানুষের, পর্যটকদের এবং প্রাকৃতিক দুর্যোগ হলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে সুবিধা হবে।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা মুখে বলি না কাজে করি। ১ হাজার ৪০০ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার আপনাদের এটা আপনাদের উপহার দিল। মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু হল। কাকদ্বীপের লর্ট ৮ ও কচুবেড়িয়ার মধ্যে সেতু। ৫ কিমি লম্বা ও ৪ লেনের এই সেতুর খরচ হবে ৪০০ কোটি। এখন মানুষ বলেন গঙ্গাসাগর বারবার।