ECI: আজ মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন, কেন? – Bengali News | ECI Called State Chief Election Officer for Preparation of West Bengal Assembly Election 2026
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জল্পনা। এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডাকল জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ, সোমবার বৈঠকে বসছে কমিশন।সেই বৈঠকে অংশ নেবেন বাংলার সিইও। আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। আর সেই নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন থেকেই তৎপর কমিশন।