West Bengal News Today Live: আজ আলিপুরদুয়ারে অভিষেক, নন্দীগ্রামে শুভেন্দু, ভোটের পারদ চড়ছে – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 3
কলকাতা: একদিকে এসআইআর প্রক্রিয়া। অন্যদিকে, ভোটের আবহ। রাজনীতির পারদ ক্রমশ চড়ছে ভোটমুখী বাংলায়। হিয়ারিংয়ে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। জবাব দিচ্ছে গেরুয়া শিবিরও। অন্যদিকে, আসন্ন নির্বাচনে কারা কত আসন পাবে, তা নিয়েও তৃণমূল ও বিজেপি নিজেদের সংখ্যা বলছে। রীতিমতো ভোট ময়দানে নেমে পড়েছেন নেতা-নেত্রীরা। শনিবার আলিপুরদুয়ারে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা নন্দীগ্রামে। দিনভর রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূ্র্তের খবর পান টিভি৯ বাংলায়।