Suvendu Adhikari: পুলিশ আর আইপ্যাক ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই, তোপ শুভেন্দুর – Bengali News | Apart from the police and I PAC, no one is with the Trinamool Congress, says Suvendu
ফের আক্রমণে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। শুভেন্দুর সাফ কথা, “তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বড় কোনও অস্ত্র নেই। আমি ছাব্বিশের ভোটে মমতা নন্দীগ্রামে আবার লড়ুন। আমি ২০ হাজার ভোটে হারাব।” এরপরই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “তৃণমূলের সঙ্গে কেউ নেই। পুলিশ আর আইপ্যাক ছাড়া কেউ নেই। চোরেদের সঙ্গে কোনও মানুষ নেই। এবার সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। নন্দীগ্রামে রোজ চলবে।”