ধূপগুড়ি পৌরসভার নির্বাচন কেন আটকে? নেপথ্যে কোন অঙ্ক? - Bengali News | Why Municipality election not conducted in Dhupguri? - 24 Ghanta Bangla News
Home

ধূপগুড়ি পৌরসভার নির্বাচন কেন আটকে? নেপথ্যে কোন অঙ্ক? – Bengali News | Why Municipality election not conducted in Dhupguri?

Spread the love

চব্বিশের লোকসভা নির্বাচনের ফল বলছে, রাজ্যের একশোর বেশি পৌরসভায় পিছিয়ে তৃণমূল। আর সেই পৌরসভাগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভা। শেষবার এই পৌরসভায় ভোট হয়েছে ২০১৭ সালে। মেয়াদ শেষের পর প্রশাসক বসানো হয়। এবার বোর্ডের দায়িত্বে মহকুমাশাসক। কিন্তু, কেন ভোট হচ্ছে না এই পৌরসভায়? কোন জটিয়লতায় আটকে ধূপগুড়ি পৌরসভার নির্বাচন? বিরোধীদের কটাক্ষ, হারের ভয়ে পৌরসভায় ভোট করতে দিচ্ছে না তৃণমূল। দুর্নীতির অভিযোগও তুলছে তারা। যদিও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। কিন্তু, ভোট কেন হচ্ছে না, তা নিয়ে কোনও উত্তর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *