২ বছর পর আবার শিরোনামে সন্দেশখালি, পুলিশের সঙ্গে কী হল দেখুন - Bengali News | Sandeshkhali: 3 police officer Attacked by goons in Nazat - 24 Ghanta Bangla News
Home

২ বছর পর আবার শিরোনামে সন্দেশখালি, পুলিশের সঙ্গে কী হল দেখুন – Bengali News | Sandeshkhali: 3 police officer Attacked by goons in Nazat

২০২৪-এর ৫ জানুয়ারি। সাত সকালে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের যে পরিস্থিতিতে পড়তে হয়েছিল, তা নজিরবিহীন। ভেঙে দেওয়া হয়েছিল ইডি অফিসারদের গাড়ি। আজ, শনিবার অর্থাৎ ৩ জানুয়ারি, ২০২৬। ঠিক দু’বছর পর আবার সেই ছবিই ফিরল সন্দেশখালিতে। গ্রামে শাহজাহান নেই তো কী! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হামলার ঘটনা ঘটল ঠিক একইভাবে। এবার আক্রান্ত পুলিশ। ন্যাজাটে এক অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক অফিসার সহ তিন পুলিশকর্মী। সন্দেশখালির ন্যাজাটে পুলিশের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। জমি সংক্রান্ত গন্ডগোলের ঘটনায় তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। গ্রামে ঢুকলেও পুলিশের উপর হামলা করা হয় বলে অভিযোগ। ইডি অফিসারদের মতোই এবার পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *