দেশজোড়া বিতর্কের মাঝে মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ – Bengali News | BCCI Asks KKR to Release Mustafizur Rahman from IPL 2026
শাহরুখ খানের টিমে খেলা হবে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। কেকেআর থেকে ছেড়ে দিতে বলা হল বাংলাদেশি পেসারকে। আইপিএল ২০২৬-এ খেলানো যাবে না মুস্তাফিজুরকে। সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কেনায় তীব্র বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কেই হস্তক্ষেপ করল বিসিসিআই। শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে অনুরোধ করা হল।