নয়া দিল্লি: অনলাইনে টাকা লাগিয়ে গেম খেলার অভ্যাস? গেমে টাকা লাগিয়ে আরও অনেক টাকা আয়ের স্বপ্ন দেখেন? তবে এই স্বপ্ন আর পূরণ হবে না। এবার পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে অনলাইন মানি গেমিং অ্যাপগুলি। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’। কেন্দ্রের আনা নয়া বিলে যে সমস্ত অ্যাপে […]
খরিফ মরশুমে ধান সংগ্রহের কাজে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্যের খাদ্য দফতর। এবার থেকে চাষিদের কাছ থেকে ধান কেনার স্থায়ী ক্রয়কেন্দ্রগুলিতে পারচেজ অফিসারের দায়িত্বে থাকবেন দফতরের নিজস্ব কর্মীরা। এতদিন অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করে এই দায়িত্ব দেওয়া হতো। তবে এবার সেই প্রথা ভেঙে দফতরের স্থায়ী কর্মীদেরই ময়দানে নামানো হচ্ছে। আরও পড়ুন: ধান বিক্রিতে বড় […]
সম্প্রতি চণ্ডীগড় বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-র একটি প্রচারমূলক ভিডিয়োতে অংশ নেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মাদকবিরোধী এই প্রচারাভিযানের ভিডিয়োতে ইতিবাচক বার্তা দেওয়ার উদ্দেশ্য থাকলেও, এটি দ্রুত সামাজিক মাধ্যমে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফলে সংস্থাটিকে ওই পোস্টে মন্তব্যের অপশন বন্ধ করে দিতে হয়। ভিডিয়োতে আলিয়া বলেন, “হ্যালো বন্ধুরা, আজ আমি একটি খুব গুরুতর বিষয় নিয়ে […]
বন্যার পর রাস্তার বেহাল দশাImage Credit source: TV9 Bangla ঘাটাল: বর্ষাকাল এলেই বন্যা-আতঙ্ক। দিনের পর দিন বন্যার জল পেরিয়ে যাতায়াত। এতদিন এভাবে দিন কাটার পর নতুন সমস্যায় জেরবার ঘাটালের মানুষ। বন্যার জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক রাস্তার কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের হাজার […]
হাওড়া টু সেক্টর ফাইভ মেট্রো!Image Credit source: TV9 Bangla ২০০৮ থেকে ২০২৫। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ প্রায় ১৭ কিলোমিটার মেট্রো লাইনের অনুমোদন থেকে সম্পূর্ণরূপে চালু হতে লেগে গেল প্রায় ১৭ বছর। সে দিক দিয়ে দেখলে ইস্ট ওয়েস্ট মেট্রোর কপালটাই খারাপ। কেন বললাম এই কথা? ইতিহাসের কথা না হয় পরেই হবে। তবে এই মেট্রো করিডর […]
কলকাতা: সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। উৎসবের আমেজে ইতিমধ্যেই মেতে উঠেছেন অনেকে। শপিংও শুরু হয়ে গিয়েছে, তবে বাঙালির শপিং লিস্ট থেকে বাদ সোনার গহনা। হু হু করে চড়ছে সোনার দাম। পাল্লা দিচ্ছে রুপোও। আজ কত দাম রয়েছে সোনা-রুপোর? জেনে নিন- ২৪ ক্যারেটের সোনার দাম- আজ, ২২ অগস্ট ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে […]
কলকাতা: সাড়ে তিন মাস আগে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল গৃহবধূর। খুনের অভিযোগ করে মৃতের পরিবার। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট না হয়ে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেন। আগামী ২৫ অগস্টের মধ্যে কল্যাণী এইমসে ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। মৃত গৃহবধূর নাম ফতেমা […]
নয়া দিল্লি: পথকুকুরদের ভবিষ্যৎ কী, তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তার আগেই দিল্লির পুরসভা পথকুকুরদের সরিয়ে ফেলার কাজ শুরু করল। জোনাল অফিসার ও এনজিও-গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা থেকে পথকুকুরদের তুলে নিয়ে নির্দিষ্ট ২০টি অ্যানিমাল বার্থ কন্ট্রোল সেন্টারে পাঠাতে। দিল্লি ও সংলগ্ন এলাকার পথকুকুরদের স্থানান্তরের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, […]