2025 - Page 748 of 3394 - 24 Ghanta Bangla News
Home

PM Modi Birthday: মোদীর জন্মদিন আগেই কার্যত বড় সাফল্য! ‘নমো কে নাম রক্তদান’ অভিযানে ৫৬ হাজারের বিশাল রেকর্ড – Bengali News | ‘Namo Ke Naam Blood Donation’ campaign on the occasion of PM Narendra Modi’s birthday, record 56 thousand units of blood collected

সুরাট: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তার ঠিক আগে গুজরাটে হয়ে গেল “নামো কে নাম রক্তদান” নামে এক অভূতপূর্ব কর্মসূচি। মোদীর জন্মদিনের পাশাপাশি অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনের জন্যও এই উদ্য়োগ নেওয়া হয়েছে। ৩৭৮টি মেগা রক্তদান শিবির থেকে ৫৬,২৬৫ ইউনিট রক্ত সংগ্রহের বিশাল রেকর্ডও হয়ে গিয়েছে এই কর্মসূচি থেকে। সব শিবিরেই বড় মাত্রায় সরকারি কর্মীরাও […]

Home

তৃণমূলে যোগদান নিয়ে বার্তা, দলে আনতে অনুমতি নিতে হবে নেতৃত্বের, নির্দেশ সাংসদের

জঙ্গিপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসে যোগদান প্রক্রিয়া নিয়ে উঠল নতুন বিতর্ক। কে, কখন, কোথায় দলের পতাকা হাতে তুলে নিচ্ছেন? এই প্রশ্নে বিভ্রান্তি তৈরি হচ্ছিল জেলা নেতৃত্বের ভেতরে। এমন পরিস্থিতিতেই সোমবার কড়া নির্দেশিকা জারি করলেন সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। তাঁর স্পষ্ট বার্তা, এলোমেলোভাবে কাউকে দলে আনা চলবে না। প্রতিটি যোগদান প্রক্রিয়া জেলা নেতৃত্বের অনুমতি […]

Home

প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তার মরণোত্তর অঙ্গদান, নতুন জীবন পেলেন দুজন

দীর্ঘ কর্মজীবনে যেমন স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত ছিলেন, তেমনই মৃত্যুর পরেও নিজেকে উৎসর্গ করলেন অঙ্গদানের মাধ্যমে। রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সঞ্চিতা বক্সির অঙ্গে নতুন জীবন পেলেন দু’জন। ৭৬ বছরের সঞ্চিতার শনিবার ব্রেন ডেথ হওয়ার পর পরিবার তাঁর অঙ্গদানের অঙ্গীকারকে সম্মান জানায়। ফলত, একজন সিরোসিস রোগী ও একজন কিডনি ফেলিয়োর আক্রান্ত নারী নতুন জীবন ফিরে পেলেন। […]

Home

PM Modi: মোদীকে ফোন ডেনমার্কের প্রধানমন্ত্রীর, রাশিয়া-ইউক্রেনের লড়াই নিয়েও হল আলোচনা – Bengali News | PM Narendra Modi receives a telephone call from PM of Denmark Mette Frederiksen

নরেন্দ্র মোদীকে ফোন করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রীImage Credit: PTI নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়। এমনকি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে লড়াইয়ের যাতে শান্তিপূর্ণ সমাধান হয়, তা নিয়েও মোদী ও ফ্রেডেরিকসেন আলোচনা করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য […]

Home

Panskura: পাঁশকুড়ায় যাচ্ছে জাতীয় মহিলা কমিশন, বাড়ছে রাজনৈতিক চাপানউতোর – Bengali News | National Commission for Women team will visit Panskura over allegation of physical harassed in Panskura government hospital

চলতি সপ্তাহেই পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশনImage Credit: TV9 Bangla পাঁশকুড়া: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ ঘিরে বাড়ছে চাপানউতোর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সরব হয়েছেন ওই হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। আবার ঘটনার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর ১২ ঘণ্টা পাঁশকুড়া বনধের ডাক দিয়েছে […]

Home

বাংলা পেয়েছে কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি! কী কী স্টপেজ? টাইমটেবিল রইল, বাংলার মুখ

সামনেই রয়েছে দুর্গাপুজো। আর তার হাত ধরেই উৎসবের ঢাকে পড়তে চলেছে কাঠি। দুর্গাপুজোর পরই রয়েছে কালীপুজো, ছট-র মতো উৎসব। এদিকে, এই উৎসবের মরশুমে এবার বিহার ও বাংলার রেলপথ যোগাযোগে আরও এক অধ্যায় জুড়ল। বিহারের কাটিহার থেকে বাংলার শিলিগুড়ি পর্যন্ত ইন্টারসিটি এক্সপ্রেস এবার ছুটতে আরম্ভ করছে। সোমবারই এই ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। কোন কোন স্টেশনে […]

Home

বাড়িতেই বানিয়ে ফেলুন বোবা টি! রেসিপিটা জানলে রোজ খাবেন

নানা ক্য়াফের মেনুতে জায়গা করে নিয়েছে বোবা টি। ক্য়াফে প্রেমীদের মধ্যে এই বোবা টি কিন্তু দারুণ জনপ্রিয়। কিন্তু জানেন কি, এই বোবা টি বাড়িতেও তৈরি করতে পারেন। রেসিপিটা কিন্তু খুব সহজ। যা যা লাগবে— ১ কাপ ফুটন্ত জল, ১ চা চামচ চা (গ্রিন টি), ১/২ কাপ দুধ (বা স্বাদমতো), ১/৪ কাপ চিনি বা ব্রাউন সুগার […]

Home

Purba Medinipur: মহিষাদলে সমবায় সমিতিতে জয় তৃণমূলের, হেরেও বিজেপি বলছে, ‘এবার খেলা হবে’ – Bengali News | TMC wins in a cooperative society election in Mahishadal in Purba Medinipur

জয়ের পর তৃণমূলের উচ্ছ্বাসImage Credit: TV9 Bangla মহিষাদল: গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। চব্বিশের লোকসভা নির্বাচনেও এখানে এগিয়ে ছিল গেরুয়া শিবির। সেই মহিষাদলে সমবায় সমিতির নির্বাচনে জিতল তৃণমূল কংগ্রেস। আর সমবায় সমিতিতে জিতেই বিজেপি হুঙ্কার দিল রাজ্যের শাসকদল। আবার হারলেও নিজেদের ফলে খুশি বিজেপি। তাদের বক্তব্য, এবার খেলা হবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ […]

Home

Sabujsathi’s bicycle: জেলায় জেলায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছে সবুজসাথীর প্রচুর সাইকেল! ২০ তারিখের মধ্যে রিপোর্ট চাইছে নবান্ন – Bengali News | Nabanna is seeking a report from the Secretary of the Backward Classes Department regarding Sabujsathi’s bicycle

কলকাতা: সবুজসাথী প্রকল্পের প্রচুর সাইকেল খোলা আকাশের নীচে পড়ে রয়েছে। এই সব সাইকেলগুলি এখনও বিলি করা হয়নি। অরক্ষিত অবস্থায় বৃষ্টির জল বা সেগুলি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। নড়েচড়ে বসেছে নবান্ন। জেলা শাসকদের কাছে গেল সুস্পষ্ট নির্দেশ। দ্রুত সাইকেলগুলিকে ভাল কোনও জায়গায় রাখতে হবে। সব জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।  শুধু এখানেই […]

Home

রক্ত পাতলা না ঘন? জেনে নেওয়ার কায়দা বলে দিলেন ডাক্তার – Bengali News | Follow this tips to know your blood type

রক্ত যদি ঘন হয়, তা কিন্তু কোনও কঠিন রোগের ইঙ্গিত। চিকিৎসকরা বলছেন, যদি রক্ত ঘন হয় তাহলে হৃদপিণ্ড এবং কিডনির সমস্যা তৈরি হতে পারে। আবার যদি রক্ত খুব বেশি পাতলা হয়, তাহলেও কিন্তু কঠিন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রক্ত অতিমাত্রায় তরল হলে প্লেটলেট কমতে থাকে। এমনকী, কোনও কারণে দেহে আঘাত লেগে রক্ত বের হলে, […]