পাঁশকুড়ার হাসপাতালে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি কি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলের সঙ্গে ঘনিষ্ঠ? এই প্রশ্নেই এখন সরগরম রাজনৈতিক মহল। অভিযোগ উঠছে, প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের। আর সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই হাসপাতালে দাপট দেখাত এই জাহির। এদিকে এই বিষয়ে বিধায়ক সৌমেন মহাপাত্র দাবি করেছেন, […]