2025 - Page 715 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Uttarakhand flood: মৃত্যুর আগেও জড়িয়ে রেখেছিলেন বুকে, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার মা ও দুই যমজ সন্তানের নিথর দেহ – Bengali News | Mother and son deadbody recover from uttarakhand flood

প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে আবারও দেখেছে উত্তরাখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টি থেকে ভূমি ধস। আর তার জেরে নিশ্চিহ্ন উত্তরাখণ্ডের চামোলি জেলায় একাধিক গ্রাম। মৃত্যু বহু মানুষের। এবার সেই চামোলির এমন ছবি সামনে এসেছে যা জানলে বুকের কলজে কেঁপে উঠবে সকলের। চামোলিতে উদ্ধারকাজ চালানোর সময় ধ্বংসস্তূপ থেকে উঠে এল এক হৃদয়বিদারক দৃশ্য। উদ্ধার হল আটত্রিশ বছরের মহিলা। […]

Home

Howrah TMC: ‘প্রতিবাদ’, দলের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক – Bengali News | Tmc leader give resignation from his post in howrah

হাওড়া: ব্লক কমিটি ঘোষণা হয়েছিল। আর তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার। ভোটের আগে পদ থেকে এভাবে পদত্যাগ, যা নিয়ে চলছে জোর চাপানউতোর। জানা যাচ্ছে, ইতিমধ্যে তিনি তাঁর পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন। বিধায়ক সমীর পাঁজা বলেন, “আমি আমতা-উলুবেড়িয়া, […]

Home

TMC Leader death: বাগানবাড়িতে তৃণমূল নেতাকে এভাবে দেখতে হবে? মানতেই পারছেন না দলের লোকজন – Bengali News | One tmc leader deadbody recover from durgapur

দুর্গাপুর: মহালয়ার আগের রাতে গিয়েছিলেন একটি বাগানবাড়িতে। তবে সেখানে তাঁকে এভাবে দেখতে হবে কেউ কল্পনাও করতে পারেননি।দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। শনিবার বিকেলে দুর্গাপুরের কমলপুরের দাসের বাঁধ এলাকায় একটি বাগানবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি বছর পঁয়ষট্টির নিখিল নায়েকের। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হয় প্রচুর তৃণমূল কর্মী-সমর্থকরা। এলাকায় […]

Home

Durga Puja 2025: সূচনা দেবীপক্ষের, মহালয়ার ভোরে ঘাটে-ঘাটে চলছে তর্পণ, নজরদারি রাখতে উড়ছে ড্রোন – Bengali News | Durga puja celebration starting in west bengal from today 21st september

কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় […]

Home

SSC Case: আদালতে প্রশান্তকে বিরূপ সাক্ষী বলল CBI – Bengali News | Former SSC Chairman Prashant on second day of testimony in SSC recruitment corruption case

কলকাতা: SSC-র প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত শূরকে বিরূপ সাক্ষী ঘোষণা করল সিবিআই (CBI)। এসএসসি নিয়োগ মামলার সাক্ষ্যগ্রহণ পর্বের দ্বিতীয় দিন সাক্ষ্য দেন প্রশান্তবাবু। আদালত সূত্রে জানা গিয়েছে, তিনি সিবিআইকে যে সাক্ষ্য দিয়েছিলেন তার কিছু অংশের সঙ্গে সহমত নয় কেন্দ্রীয় এজেন্সি। বিচারকের সামনেই সহমত পোষণ না করায় তাঁকে বিরুপ সাক্ষী ঘোষণা করার আবেদন জানায় সিবিআই। উল্লেখ্য, নিয়োগ […]

Home

CM Mamata Banerjee: ‘শ্রীচৈতন্যের উত্তরাধিকারী মমতা’, কারণটাও ব্যাখা করে দিলেন ঋতব্রত – Bengali News | Ritabrata Banerjee compare cm mamata banerjee with Chaitanya Mahaprabhu

বনগাঁ: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের সঙ্গে তুলনা করা হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর আগে মহাপ্রভুর সঙ্গে একপ্রকার তাঁর তুলনা করেছিলেন। আর এবার মুখ্যমন্ত্রীকে মহাপ্রভু শ্রীচৈতন্য়দেবের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে যদিও মমতাকে কখনও মা সারদা, কখনও বা নেতাজি, কখনও আবার তাঁর দলের নেতা-কর্মীরা মাদার টেরিজার […]

Home

CPIM West Bengal: বজায় রইল ‘নবীন স্তুতি’, বুদ্ধ-ইয়েচুরি স্মরণানুষ্ঠানে তরুণদের এগিয়ে দিলেন সেলিমও – Bengali News | CPIM Memorial Program of Buddhadeb Bhattacharjee and Sitaram Yehchury in Hooghly, What Leader Says

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমImage Credit: নিজস্ব চিত্র হুগলি: বামেদের স্মরণসভায় বজায় রইল ‘নবীন স্তুতি’। শনিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণসভার আয়োজন করেছিল সিপিআইএম। হুগলির কোন্নগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত এই কর্মসূচি ঘিরে বজায় থাকল ‘নবীন কথা’। আর থাকবে নাই বা কেন? এই কর্মসূচি ছিল পক্ককেশদের স্মরণ করিয়ে নবীন প্রেরণায়। […]

Home

Asia cup 2025 IND vs PAK Match Prediction: বাইরের বিতর্ক ভুলে মাঠে নজর, সুপার ফোরে আজ ভারত-পাক – Bengali News | Asia cup 2025 Who will win IND vs PAK Match Today Preview Prediction India vs Pakistan 21st September In Bengali

এশিয়া কাপের সেই দুটি সংস্করণ মনে পড়ে? প্রথম ১৯৮৬ সালের এশিয়া কাপ। শ্রীলঙ্কায় যায়নি ভারতীয় দল। এশিয়া কাপ হয়েছিল ভারতকে ছাড়া। সেই একবারই এশিয়া কাপে খেলেনি ভারত। তেমনই ১৯৯০-৯১ সংস্করণে পাকিস্তান খেলেনি। এ বারও পরিস্থিতি তেমনই তৈরি হয়েছিল। মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে পাকিস্তান। মাঠের বাইরেও নানা বিতর্ক তৈরির চেষ্টা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ভারতীয় দলের […]

Home

১ বছরhttps://blankpaper.htdigital.in/da ধরে পলাতক শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত, মৎস্যজীবী সেজে অভিযান পুলিশের, গ্রেফতার

নদিয়ার রানাঘাট জেলায় এক বছর ধরে পলাতক থাকা শিশু যৌন নির্যাতনের অভিযুক্তকে অবশেষে ধরতে সমুদ্রে নামতে হল পুলিশকে। শুক্রবার গভীর রাতে কাকদ্বীপ-নামখানার মাঝসমুদ্রে মৎস্যজীবীর ছদ্মবেশে পুলিশ অভিযান চালিয়ে পাকড়াও করে অভিযুক্তকে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত ফসকে যাওয়া ওই ব্যক্তিকে ধরতেই এই অভিনব কৌশল নেয় তদন্তকারী দল। আরও পড়ুন: ভরদুপুরে বাউল শিল্পীকে মুখ চেপে ধর্ষণ কলকাতায়, […]

Home

চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালাতে হলে শুধু অভিযোগ করলেই হবে না, আদালতে স্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে চিকিৎসায় ‘গুরুতর অবহেলা’ ঘটেছে। বুধবার এমনই পর্যবেক্ষণ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। তাঁর মন্তব্য, কোনও চিকিৎসকের সিদ্ধান্তে সামান্য ভুল বা চিকিৎসায় ত্রুটি সবসময় অপরাধ হিসেবে ধরা যাবে না। এমন অভিযোগ টিকতে হলে প্রমাণ করতে হবে তিনি […]