বঙ্গ রাজনীতিতে বেলাগাম মন্তব্যের জন্য বহুবার শিরোনামে এসেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি। কখনও বিরোধী সাংসদ-বিধায়কের উদ্দেশে কড়া ভাষা, কখনও আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও কদর্য মন্তব্য করেছেন তিনি। এমনকি সম্প্রতি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেন রহিম। […]