পরনে সাদা শাড়ি, ডান হাতে জপমালা, বাঁ হাতে কমণ্ডলু, দেবী ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়াতে এই রূপেই পূজিত হন আদ্যাশক্তি মহামায়া। তাঁর ৯ রূপের মধ্যে একটি এই ব্রহ্মচারিণী রূপ। কী সেই রূপের মাহাত্ম্য? দেবী ব্রহ্মচারিণীর নানা অবতারের হদিশ পাওয়া যায়। অনান্য অবতারে দেবী দুর্গার চুল সাধারণত খোলা থাকে, তিনি মুক্তকেশী। অথচ দেবী ব্রহ্মচারিণীর বিগ্রহের […]