নয়া দিল্লি: শত্রুরা ভয়ে থরহরিকম্প। সামরিক ক্ষেত্রে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ভারত। এবার ভারতের মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। আজ, বৃহস্পতিবার মাঝারি পাল্লার অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ করল। রেল থেকে মোবাইল লঞ্চার সিস্টেমে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ দিন সফল অগ্নি-প্রাইম মিসাইল উৎক্ষেপণের কথা জানান। এই মিসাইলের পাল্লা ২ হাজার […]