২৬ সেপ্টেম্বর, চণ্ডীগড়ের আকাশে শেষবারের মতো গর্জে উঠল মিগ-২১ বাইসন। ভারত শেষবারের মতো শুনল সেই ঐতিহাসিক বিমানের ইঞ্জিনের গর্জন। অবসান হল প্রায় ছয় দশকের বর্ণময় অধ্যায়ের। ভারতীয় বায়ু সেনার এই আইকনিক যুদ্ধবিমান আজ আনুষ্ঠানিকভাবে অবসর নিল। বায়ু সেনার ইতিহাসে এই বিমানের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭১-এর যুদ্ধে এই মিগ ২১ গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানি সেনার মনোবল। […]