কলকাতা: হেফাজতে পায়নি ইডি। কিন্তু, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ২ দিন জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছে বিশেষ ইডি আদালত। সেইমতো বৃহস্পতিবারের পর শুক্রবারও সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে উপস্থিত হন রাজ্যের কারামন্ত্রী। তাঁকে এদিনও ঘণ্টা ছয়েক জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে কার্যত খোশমেজাজে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। তিনি বললেন, তদন্তে ইডি-কে […]