কলকাতা: এক বাংলায় দুই নিম্নচাপ। একজন গিয়েছেন, আরেক জন আসছেন। পঞ্চমীর দিন বাংলায় একটা নিম্নচাপের ভ্রকুটি কাটতেই জারি হয়েছে আরও একটা নিম্নচাপের সতর্কতা। যার জেরে একেবারে পুজোর শেষ দিনে গিয়ে ভিজতে পারে বাংলা। হাওয়া অফিস জানিয়েছে, ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী, এই তিন দিন কোনও ভাবেই ভয় দেখাতে পারবে না বৃষ্টি। চিন্তার মেঘ জড়ো হয়েছে নবমীতে। […]