জঙ্গি দমন অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ। শেষপর্যন্ত ভারতীয় সেনার এলিট প্যারা ফোর্সের দুই জওয়ানের নিথর দেহ উদ্ধার করা হল। সূত্রের খবর, ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়ায়। আর ল্যান্স নায়েক সুজয় ঘোষের বাড়ি বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামে। দেশের জন্য নিজেদের জীবনের পরোয়া না করে যেভাবে প্রবল […]