নয়াদিল্লি: বিহারের বিধানসভা নির্বাচনে লড়তে চেয়ে দিল্লির এক আদালতে দ্বারস্থ হলেন ২০২০ সালের হিংসার ঘটনায় অভিযুক্ত শারজিল ইমাম। রাজধানীর করকরডুমা আদালতে দুই সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। আবেদন পত্র অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেল জীবন থেকে বিরতি চান শারজিল। সোমবার করকরডুমা আদালতে অতিরিক্ত দায়রা বিচারক (এএসজে) সমীক বাজপেয়ীর […]