আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, “বদলও হবে, বদলাও হবে।” তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বলে ফের অভিযোগ করেন তিনি। রবিবার বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। সেখানে তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, […]