2025 - Page 3335 of 3394 - 24 Ghanta Bangla News
Home

পশ্চিমবঙ্গে তৈরি হল ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন

ভারতে প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল কলকাতায়। এবার প্রথম Made in India চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি হল এরাজ্যে। দেশীয় প্রযুক্তিতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি করল টিটাগড় রেল সিস্টেমস। সোমবার উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে ট্রেনটি বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর।  ভারতের […]

Home

ISL Derby: কলকাতা থেকে সরল ডার্বি, গুয়াহাটিতে হবে ইস্ট-মোহন লড়াই – Bengali News | Mohun Bagan vs East Bengal ISL Derby going to happen at Guwahati on 11th January

১১ জানুয়ারিই হবে কলকাতা ডার্বি কলকাতা: ইস্ট-মোহন সমর্থকদের জন্য বড় খবর। নতুন বছরে প্রথম কলকাতা ডার্বির দিনক্ষণে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না। ১১ জানুয়ারি যুবভারতীতে বড় ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট পর্যাপ্ত পুলিশ দিতে পারবে না ডার্বিতে। তাই সমস্যা তৈরি হয়েছিল। এরপর জানা যায়, জামশেদপুর বা ভুবনেশ্বরে হতে পারে আইএসএলের দ্বিতীয় লেগের […]

Home

India slams Pakistan: ‘ইসলামাবাদের পুরনো অভ্যাস’, পাকিস্তানকে ধুয়ে দিল ভারত – Bengali News | India ‘unequivocally’ condemned the Pakistani attack on civilians in Afghanistan

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লি: আফগানিস্তানে বিমান হানা পাকিস্তানের। ইসলামাবাদের এই বিমান হানায় আফগানিস্তানের পঞ্চাশের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই নিয়ে এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। ‘দ্ব্যর্থহীনভাবে’ এই বিমান হানার নিন্দা করল নয়াদিল্লি। পাকিস্তানের ‘পুরনো অভ্যাস’ তুলে ধরে কটাক্ষও করল ভারত। আফগানিস্তান অভিযোগ করেছে, গত বছরের ২৪ ডিসেম্বর পাকটিকা প্রদেশে বিমান হানা […]

Home

দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মৃত্যু হুগলির পর্যটকের, বাড়ি ফিরবে নিথর দেহ, বাংলার মুখ

 শীতের ছুটিতে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল হুগলির এক পর্যটকের। শীতের ছুটি। বহু পর্যটক দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন। তেমনই গিয়েছিলেন সাহা পরিবার। আর সেই দার্জিলিংয়ে বেড়াতে গিয়েই মৃত্যু হল হুগলির পর্যটকের। মৃতের নাম দীপাঞ্জন সাহা। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ফের অত্যন্ত মর্মান্তিক ঘটনা হল দার্জিলিংয়ে।  কীভাবে মৃত্যু হল ওই পর্যটকের? তিনি পরিজনদের নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে […]

Home

সমস্যা কোথায়? কেন ১৮ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে যান মালাইকা? – Bengali News | Why malaika arora separated from arbaaz khan

নিজেই প্রেম প্রস্তাব দিয়েছিলেন আরবাজ খানকে। নিজেই করতে চেয়েছিলেন বিয়ে। তবু কেন ভেঙে গিয়েছিল মালাইকা অরোরা ও আরবাজ খানের বিয়ে? নেপথ্যে ছিল কোন কারণ? বিয়ের ১৮ বছর পর কী এমন হল যে আলাদা হয়ে গেলেন তাঁরা? নেপথ্যে পরকীয়া নয়, তবে? সম্প্রতি নিজের রিয়ালিটি শো’তে এই নিয়ে মুখ খুললেন মালাইকা। হাজির ছিলেন তাঁর বন্ধু ফারহা খানও। […]

Home

HMPV: দেশে HMPV আক্রান্ত ৪, নির্দেশিকা জারি করল দিল্লি – Bengali News | Delhi Goverment issued Advisory regarding HMPV Virus

অ্যাডভাজারি জারি দিল্লিরImage Credit source: Tv9 Bangla নয়া দিল্লি: ভারতেও ঢুকে পড়েছে HMPV ভাইরাস। গুজরাটে এক ও কর্নাটকে দুই আক্রান্তের খোঁজ মিলেছে। অপরদিকে, কলকাতায়ও মিলেছে আক্রান্তের খোঁজ। এই চারজন আক্রান্তই শিশু। প্রত্যেকেরই রিপোর্ট পজেটিভ এসেছে। এমন পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক। তবে দেশবাসীকে আতঙ্কিত নয়, সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। একই সঙ্গে অ‍্যাডভাইসরি জারি করল দিল্লি। দিল্লি […]

Home

‘বের করে দিতে বাধ্য হব’, আদালতে বিচারকের সঙ্গে চরম বাদানুবাদ মানিকের – Bengali News | Court judge asked Manik Bhattacharya to be out from the courtroom during charge frame

কলকাতা: আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন হচ্ছে। হাজির প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কোন কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তিনি, কীসের টাকা তাঁর পকেটে ঢুকেছে, সেই সব এদিন উল্লেখ করেন বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা। বিচারক বলেন, “আপনি প্রাথমিক বোর্ডের প্রধান হিসেবে দায়িত্বে থেকে কোটি কোটি টাকা কমিয়েছেন। আপনি অন্যতম অভিযুক্ত। […]

Home

জানেন একটি গান করতে কত টাকা পারিশ্রমিক নেন লতা? – Bengali News | Did you know lata mangeshkar took how much money for a song

লতা মঙ্গেশকর, সুরের জগতে তিনি এক প্রতিষ্ঠান। যাঁর গান যুগের পর যুগ মানুষকে আনন্দ দিয়ে চলেছে। গানের জগতের সুর সম্রাজ্ঞীর জীবনে জড়িয়ে নানা অধ্যায়, নানা গল্প। কেরিয়ারের শুরু থেকে এতটা পথ অতিক্রম করা, সাফল্যের সঙ্গে, তা সকলের কাছে এক নিদর্শন। ১৯৪০-এর দশক থেকে গানের জগতের সঙ্গে তাঁর যোগসূত্র। একাধিক পালাবদল দেখেছেন তিনি। একাধিক পরিবর্তনের মধ্যে […]

Home

Sujay Krishna: সদ্য ভেন্টিলেশন কাটিয়ে ওঠা ‘কাকু’ জজকে দেখে প্রশ্ন করলেন, “টাকা নিয়েছি, কে বলল?” – Bengali News | Sujay krishna bhadra virtually appeared at the court for charge frame of recruitment scam

কোর্টে হাজিরা সুজয়কৃষ্ণেরImage Credit source: GFX- TV9 Bangla কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হল। এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় কোনও চার্জ গঠন করা হল। সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন দিয়েই সোমবার শুরু হয় সেই প্রক্রিয়া। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় এর আগে বারবার পিছিয়ে গিয়েছে নিয়োগ মামলার চার্জ গঠন প্রক্রিয়া। এদিন […]

Home

বাস বাড়ছে কলকাতায়, মমতার ধমকেই কাজ! রাস্তায় নামলেন পরিবহণমন্ত্রী, বাংলার মুখ

প্রশাসনিক মিটিংয়ে কলকাতার বাস নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। মমতার তোপের মুখে পড়েছিলেন মন্ত্রী। সেই সঙ্গে কলকাতায় রাস্তায় বেরিয়ে পরিস্থিতি ঘুরে দেখার ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তবে এই ধমকের পরেই কাজ হয়েছে। সোমবার সকাল থেকেই  কার্যত আদা জল খেয়ে ময়দানে নেমে পড়ে পরিবহণ দফতর। এমনকী বিভিন্ন জায়গায় এদিন দেখা যায় যে পুলিশ বাসের […]