2025 - Page 3334 of 3394 - 24 Ghanta Bangla News
Home

HMPV: আবার কি লকডাউন ফিরছে? কী জানাল কেন্দ্র? – Bengali News | No need to panic, says Central government over HMPV

নয়াদিল্লি: কতটা উদ্বেগের হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)? ভারতে HMPV আক্রান্তের হদিশ মিলতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। আবার সোশ্যাল মিডিয়ায় করোনার প্রথম পর্বে লকডাউনের স্মৃতিও উসকে দিচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে HMPV নিয়ে বার্তা দিল কেন্দ্র। HMPV উদ্বেগের কি না, তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। চিনে ফের উদ্বেগ বাড়িয়েছে HMP ভাইরাস। ভারতের একাধিক রাজ্যে HMPV […]

Home

আলিপুরদুয়ারের বিদ্যুৎ সাবস্টেশন এখন নিশ্ছিদ্র নিরাপত্তায়, আনসার জঙ্গিদের নাশকতার ছক

কিছুদিন ধরে বাংলাদেশ থেকে বাংলায় জঙ্গিরা ঢুকে পড়ছে। অসম, ত্রিপুরা, বিহারেও সেই জঙ্গিদের উপস্থিতি দেখা যাচ্ছে। তাদের ধরে জেলে পোরা হচ্ছে। আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা অন্যান্য গা–ঢাকা দিলেও মূলত নাশকতা করতে চাইছে বাংলায় বলে অভিযোগ। এবার আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের নিশানায় পড়ল পাওয়ার গ্রিড। এই খবর পাওয়ার পরই সেখানের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নাশকতার আশঙ্কা […]

Home

হাতে জড়ানো ব্যান্ডেজ, গুরুতর আহত রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী প্রবাল বসু – Bengali News | Rachana Banerjee’s husband Prabal Basu is injured

বছরের শুরুটা তাঁর একেবারেই ভাল যাচ্ছে না। ছবি পোস্ট করে সে কথাই বললেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের স্বামী প্রবাল বসু। সকাল সকাল একটি ছবি পোস্ট করেছেন তিনি। বিছানায় বসে রয়েছেন তিনি। পরনে কালো গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট। হাতে ব্যান্ডেজ করা। আয়নার সামনে বসে নিজস্বী তুলছেন তিনি। ছবি পোস্ট করে প্রবাল “ভাঙা হাত […]

Home

বাবলার খুনে দুঃখী তৃণমূল নেতারাই হাসিমুখে মেলার উদ্বোধনে! ধিক্কার সুকান্তর, বাংলার মুখ

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকারের খুনের ঘটনা নিয়ে এবার শাসকদলের স্থানীয় নেতৃত্বের একাংশকে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রশ্ন তুললেন তাঁদের ‘লজ্জা-শরমবোধ’ নিয়ে! এমনকী, জেলা প্রশাসনের আমলাদেরও নিশানা করতে ছাড়লেন না তিনি। কোন প্রেক্ষিতে তোপ দাগলেন সুকান্ত? সোমবার নিজের ভেরিফায়েড এক্স অ্য়াকাউন্ট থেকে পোস্ট করেছেন […]

Home

Indian Cricket: নিজের মর্জি নয়, দেশে ফিরলেই রোহিত-বিরাটকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে বোর্ড! – Bengali News | Virat Kohli, Rohit Sharma to ‘not retire on their own’ as BCCI hell bent to solve dilemma after Pathan, Gavaskar’s rant

রোহিত শর্মা কি অবসরের পথে? কিংবা বিরাট কোহলি কি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন? এমন নানা প্রশ্নই উঠছে। সিডনি টেস্টে রোহিত শর্মা একাদশে না থাকায় অবসর জল্পনা জোরালো হয়েছিল। যদিও পরদিন সম্প্রচারকারী চ্যানেলে রোহিত পরিষ্কার করে দেন, তিনি শুধু সিডনি টেস্টের জন্যই সরে দাঁড়িয়েছেন, ক্রিকেট থেকে নয়। বিরাট কোহলি কোনও ইঙ্গিত দেননি। বরং, রবি শাস্ত্রীর […]

Home

এই মানুষটির জন্য পৃথিবীতে এসেছেন করিনা, করিশ্মা, রণবীররা! আজ চলে গেলেন তিনি

  বছরের শুরুতে একের পর এক খারাপ খবর। আরও এক মৃত্যুর খবর। প্রয়াত বিশ্ববিখ্য়াত গাইনোকোলজিস্ট রুস্তম সুনাওয়ালা। বয়স হয়েছিল ৯৫ বছর। বলিপাড়ার ‘ম্যাজেশিয়ান’ বলা হত তাঁকে। কাপুর পরিবারের সকল সদস্যরা চোখ বন্ধ করে ভরসা করেছেন তাঁকে। চিকিত্‍সকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অনেকেই শোক প্রকাশ করেছেন। করিশ্মা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর থেকে তৈমুর আলি […]

Home

Maha Kumbh Mela 2025: মহাকুম্ভ মেলায় যাচ্ছেন? ভালোর জন্য এই ১০টি বিষয় অবশ্যই জেনে নিন…

দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভে যান। স্বাভাবিক ভাবেই যাত্রা নিয়ে একটা সমস্যাও থাকে। বাড়তি ট্রেনও রাখা হয়েছে। এরপরও ভিড় এড়ানো কঠিন হয়ে পড়ে। তাই যাওয়ার পরিকল্পনা থাকলে আগে ভাগেই টিকিট কেটে নিন। শুধু তাই নয়- ধরমশালা, হোটেল, তাঁবু যেখানে থাকতে চান, সেটাও বুক করে নিন। শেষ মুহূ্র্তে যেমন পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে তেমনই টাকাও […]

Home

ভিন্টেজ গাড়িতে প্রয়াত বাবা-মায়ের মূর্তি বসিয়ে শহরভ্রমণ আইনজীবীর, সঙ্গী দাদা ও মেয়ে!, বাংলার মুখ

শীতের বিকেলে গাড়িতে কলকাতার রাস্তায় ঘুরতে ভালোবাসতেন তাঁর বাবা-মা। কিন্তু, আজ তাঁরা নেই। দু’জনই গত হয়েছেন। তবু, বাবা-মায়ের সেই ভালোবাসাকে আশ্চর্য উপায়ে ফিরিয়ে আনলেন তাঁদের সন্তান। একটি ভিন্টেজ গাড়ি ভাড়া করে, তাতে বাবা-মায়ের সিলিকনের মূর্তি বসিয়ে শহরের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে বেড়ালেন তিনি! রবিবার বিকেলের এমনই এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকলেন কলকাতার পথচলতি মানুষজন। তবে, আপাত […]

Home

বিস্ফোরণে কেঁপে উঠল মালদার কালিয়াগঞ্জ, বোমা ফেটে তুলকালাম কাণ্ড, জখম ২ শিশু

তৃণমূল কংগ্রেস নেতা তথা কাউন্সিলর হত্যাকাণ্ডের চারদিনের মাথায় মালদায় আবার বিস্ফোরণ। কালিয়াচক এলাকায় বোমা ফেটে জখম হল দুই শিশু। এই দু‘‌জন শিশুই মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুটি শিশুকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সবটা খতিয়ে দেখছে। কিন্তু কে বা কারা এখানে বোমা রেখে গেল?‌ বড় কোনও নাশকতার ছক […]

Home

Bread Price: ব্রেকফাস্টেও কোপ! ডিম-পাঁউরুটি খেতে এবার কত খরচ হবে জানেন?

কলকাতা: সকালের ব্রেকফাস্টে পাঁউরুটি থাকে মেনুতে? কিংবা সন্তানকে চটজলদি টিফিনে ভরে দেন পাঁউরুটি। তাহলে আপনার জন্য খারাপ খবর। নতুন বছরের শুরুতেই বাড়ল পাউরুটির দাম। ৫ তারিখ থেকে এই নতুন দাম কার্যকরী হয়েছে রাজ্য জুড়ে। বেকারি শিল্পকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জয়েন্ট   অ্যাকশন কমিটির তরফে জানানো হয়েছে। বলা হয়েছে পাঁউরুটি তৈরির জন্য যে কাঁচামালের […]