নয়া দিল্লি: পাকিস্তান একটা মজার জায়গা। মজার দেশ। দেশটা জঙ্গি তৈরির ‘ফ্যাক্টরি’ চালায়, রফতানি করে সন্ত্রাস। ভারতের বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ তোলাও ওই দেশের সরকারের অন্যতম একটা গুরুদায়িত্ব। শুক্রবার পাকিস্তান যে অভিযোগটা তুলেছে, সেটা শুনে বেশ মজা পাবেন। গত ২ জানুয়ারি পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, ভারত নাকি পাকিস্তানে ঢুকে, তাঁদের মাটিতে ‘টার্গেট কিলিং’ করছে। মমতাজ […]
গাজরের হালুয়া খেতে কার্যত সকলেই ভালোবাসেন। বাজারে যে গাজর পাওয়া যায়, অন্তত আমাদের এখানে একই রঙের গাজর পাওয়া যায়। আর সেটা দিয়েই তৈরি হয় সুস্বাদু হালুয়া। কিন্তু গাজরও বিভিন্ন রঙের হয়। শুধু তাই নয়, এর মধ্যে রয়েছে কালো গাজরও। কালো গাজরের হালুয়াও তৈরি হয় দেশের একটি শহরে। যাঁরা জানেন না, তাঁদের কাছে অবশ্যই আগ্রহের বিষয় […]
জলপাইগুড়ি: পকসো মামলায় জেলে বন্দি ছিলেন এক যুবক। ২০২২ সালে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন তিনি। এবার হাইকোর্টে আবেদন জানাবেন, এমনটাই পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। আর সে কথা জানতেও পারলেন না তাঁর বাবা-মা। জেল হেফাজতে থাকাকালীন কবে তিনি অসুস্থ হলেন, কখন তাঁর মৃত্যু হল, […]
‘সি হক’, ‘রেহনা হ্যায়্ তেরে দিল মে’র মতো ছবিতে অভিনয় করে অতি অল্প সময়ের মধ্যেই মহিলাদের মনে নিজের জন্য বিশেষ জায়গা করে নিয়েছিলেন অভিনেতা আর মাধবন। দক্ষিণ ভারতের তামিল পরিবারের ছেলে আর মাধবন কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণেই। কিন্তু পরবর্তীকালে ভাগ্য তাঁকে নিয়ে আসে মুম্বই। মাধবন সেই অভিনেতা, যিনি দক্ষিণ ভারত থেকে এসে মুম্বইয়ে মতো প্রতিযোগিতাপূর্ণ […]
রাজ্য সরকার যখন একের পর এক চা–বাগান খুলে দিচ্ছে, চা–শ্রমিকদের কর্মসংস্থান করছে তখন এমন আবহে আবার বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি চা–বলয়ের মেচপাড়া চা–বাগান। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শ্রম দফতর একের পর এক চা–বাগানের সমস্যা মেটাচ্ছে। সেখানে চা–শ্রমিকরা চা–বাগানে কাজ করতে এসে দেখেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো রয়েছে। আজ, বৃহস্পতিবার এই […]
প্রতীকী চিত্র।Image Credit source: RichLegg/E+/Getty Images দুনিয়ার সব দেশের রাষ্ট্রনেতাকে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। দাবি হিলার বডি নামক একটি আন্তর্জাতিক সংস্থার। কোন কৃতকর্ম? কীসের ক্ষমা? হিলার বডি’র বক্তব্য মৃতদেহের প্রাপ্য সম্মান ও সুরক্ষা দিতে ব্যর্থ দুনিয়ার অধিকাংশ দেশ। এর দায় নিয়েই মৃত ব্যক্তিদের কাছে, তাঁদের পরিবারের কাছে ক্ষমা রাষ্ট্রপ্রধানদের ক্ষমা চাওয়া উচিত। বিভিন্ন […]
নয়া দিল্লি: কংগ্রেসের আদর্শচ্যুতি হয়েছে, এমনটাই মনে করছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বর্তমান কংগ্রেসকে ‘জাতীয় কংগ্রেস’ বলতে রাজি নন শর্মিষ্ঠা। তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায় দেশের রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই করেছেন। তাই কংগ্রেসকে খুব কাছ থেকে দেখেছে শর্মিষ্ঠা। কংগ্রেসের পুরনো আদর্শ-নীতির কথা বলতে গিয়ে নেহরু ও শ্যামাপ্রসাদের একটি […]
সইফ আলি খানের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বিবাহবিচ্ছেদের কারণ নাকি ছিলেন সইফের মা শর্মিলা ঠাকুর। এমনটাই মনে করেন নেটিজ়েনদের অনেকে। কিন্তু কেন শর্মিলা ঠাকুরকেই এই বিয়ে ভাঙনের কারণ হিসেবে মনে করা হয় জানেন? মাত্র ২১ বছর বয়সে, বয়সে অনেকটাই বড় অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন সইফ আলি খান। সেই অভিনেত্রীর নাম অমৃতা সিং। […]
মস্কো: বয়স এখনও ২৫ পেরোয়নি। কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এমন যুবতীরা স্বাস্থ্যবান সন্তানের জন্ম দিলেই পাবেন মোটা অঙ্কের টাকা। কোনও সংস্থা নয়। প্রশাসনের তরফেই সেই টাকা দেওয়া হবে। ২৫ বছরের কম বয়সী যুবতীদের এমনই ‘অফার’ দেওয়া হয়েছে রাশিয়ায়। জনসংখ্যার সংকট কাটাতে চিন ও জাপানের পথে এবার হাঁটল ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি অঞ্চলের প্রশাসন। মস্কো টাইমস […]
আজ, বৃহস্পতিবার দেশের প্রথম এনজি ইলেকট্রনিক ফেরি ভেসেলের পথ চলা শুরু হয়ে গেল। কলকাতায় তা আজ শুরু করল যাত্রা। আজ বিকেলে আউট্রাম ঘাট থেকে ফ্ল্যাগ নেড়ে এই অত্যাধুনিক ই–ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন গঙ্গাসাগর মেলা চলছে। তাই অনেক পুণ্যার্থী এখানে এসেছেন। যাতায়াতের ক্ষেত্রে এই বিদ্যুৎ চালিত ভেসেল অত্যন্ত উপকারে আসবে মানুষের বলে […]