ফের অগ্নিকাণ্ড কলকাতায়। বিগত কয়েক মাসে বারংবার আগুন লেগেছে শহরের বিভিন্ন স্থানে। শপিং মল থেকে বস্তি, অগ্নিসংযোগের ঘটনায় বেড়েছে উদ্বেগ। আর আজ দুপুর নাগার আগুন লাগে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে। আগুন লাগার পরপরই সেই বিল্ডিং থেকে বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। […]