হিঙ্গলগঞ্জ: ফের হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সাহেবখালি পঞ্চায়েত এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই নাবালিকা। তার মা বাবা ও দাদা কাজে বেড়িয়েছিলেন। সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে ঢোকে। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে । নাবালিকা কান্নাকাটি করলে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। […]